৬ আগস্ট ফোর্টনাইটের ভার্চুয়াল কনসার্ট

৫ আগষ্ট, ২০২১ ১৮:৪১  
আগামী ৬ আগস্ট আবারো দুর্দান্ত ভার্চ্যুয়াল কনসার্ট আয়োজন করেছে ভিডিও গেম ফোর্টনাইটের নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। ‘রিফ্ট ট্যুর’ নামের ভিডিও গেমের এই ভার্চুয়াল জগতে অনুষ্ঠিত হবে মোট পাঁচটি কনসার্ট। তিন দিনের কনসার্টে গান গাইবেন ‘রেকর্ড–ব্রেকিং সুপারস্টার’ আরিয়ানা গ্রান্ড।   https://twitter.com/FortniteGame/status/1421894007697952775   সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া কনসার্টের এক ঘণ্টা আগে থেকেই প্রস্তুত থাকতে হবে ফোর্টনাইট গেমারদের। এপিক গেমসের পক্ষ থেকে বলা হয়েছে, কনসার্টে আভাটারের বেশেই যুক্ত হবেন আরিয়ানা। কনসার্টে খেলার সময়ে মতোই অ্যাভাটার নিয়ন্ত্রণ করতে পারবেন খেলোয়াড়রা। এর আগে এপিকের আয়োজনে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক কোটির বেশি মানুষ মার্শমেলোর ভার্চ্যুয়াল কনসার্ট দেখেছেন। ২০২০-এর এপ্রিলে ট্র্যাভিস স্কটের কনসার্টে অংশ নেন ১ কোটি ২০ লাখ মানুষ।